সারাদেশের ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৬, ১৭:১২
সারা দেশের ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ দিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিসিএল)। দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সিস্টেম (এসইএ-মি-ডব্লিউ-৫) রক্ষণাবেক্ষণ ও মেরামতের কারণে ইন্টারনেট সেবা তিন দিন ৮ ঘণ্টা পর্যন্ত বিঘ্নিত হতে পারে।
বুধবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিএসসিসিএল জানিয়েছে, কুয়াকাটায় স্থাপিত সাবমেরিন ক্যাবলের ‘শাট ফল্ট’ মেরামতের কাজ বৃহস্পতিবার রাত ১০টা থেকে শুরু হয়ে সোমবার ভোর ৬টা পর্যন্ত চলবে। এই সময় সারা দেশে ইন্টারনেটের ধীরগতি বা সীমিত সেবা দেখা দিতে পারে।
বিএসসিসিএলের মহাব্যবস্থাপক (চালনা ও রক্ষণাবেক্ষণ) মোহাম্মদ জাকিরুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, কনসোর্টিয়ামের সহযোগিতায় দ্রুত মেরামত কাজ সম্পন্ন করার চেষ্টা চলছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে স্বাভাবিক সেবা পুনরায় চালু হবে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।