শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২

ইরানের পরমাণু কর্মসূচি: যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক ওমানের মাটিতে

আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:০৪

ছবি: সংগৃহীত

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা বর্তমানে ওমানে বৈঠকে বসেছেন।

এটি প্রথমবার নয় যে, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা হচ্ছে। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার সময় ইরানের সঙ্গে একটি ঐতিহাসিক চুক্তি (জেসিপিওএ) স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রমে সীমাবদ্ধতা মানার সঙ্গে সঙ্গে প্রতিশ্রুতি দেয় যে, তার পরমাণু কর্মসূচি কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যে সীমাবদ্ধ থাকবে। বিনিময়ে ইরানের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল করার প্রতিশ্রুতি দেওয়া হয়।

তবে ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি থেকে দেশকে প্রত্যাহার করেন। এরপর যুক্তরাষ্ট্র পুনরায় ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে, যা ইরানকে ধীরে ধীরে চুক্তির শর্ত মানা থেকে সরে আসতে বাধ্য করে।

বর্তমানে, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নতুন কূটনৈতিক উদ্যোগ নেওয়ায় জেসিপিওএ আবারও আলোচনার কেন্দ্রে ফিরে এসেছে।

সূত্র: আল-জাজিরা



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top