দক্ষিণ কোরিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ২ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:৫৮
দক্ষিণ কোরিয়ায় প্রশিক্ষণ উড়ানের সময় একটি এএইচ-১এস কোবরা অ্যাটাক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুইজন নিহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে গ্যাপিয়ং জেলায় এই দুর্ঘটনা ঘটে।
প্রতিরক্ষা বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, উড়ানের কিছুক্ষণের মধ্যেই হেলিকপ্টারটি ভূমিতে আছড়ে পড়ে। এতে একজন সেনাসদ্য এবং এক প্রশিক্ষক গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর উভয়েই মারা যান।
দুর্ঘটনার কারণ হিসেবে প্রতিরক্ষা বাহিনী জানায়, জরুরি অবতরণের প্রশিক্ষণের সময় হেলিকপ্টারে ইঞ্জিন সমস্যার কারণে নিয়ন্ত্রণ হারানো হয়েছিল। এর জেরেই বিধ্বস্ত হয় বিমানটি।
এ দুর্ঘটনার পর অনির্দিষ্টকালের জন্য সব এএইচ-১এস কোবরা হেলিকপ্টারের অপারেশন স্থগিত করা হয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।