ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে আসছেন না, যে কারণে
আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:৪৭
ঢাকা: বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের পর আগামী ১৭ ফেব্রুয়ারি নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই অনুষ্ঠানে অংশ নেবেন না।
নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্র কালবেলাকে জানিয়েছে, মোদি এআই ইম্প্যাক্ট সামিটে অংশগ্রহণের কারণে ঢাকায় আসতে পারছেন না। তবে ভারতের এস জয়শঙ্কর প্রতিনিধি হিসেবে শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন। এর আগে ২০১৬ সালে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় এস জয়শঙ্করের আগমন ছিল।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ইতিমধ্যেই বিভিন্ন দেশের সরকারপ্রধানদের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণপত্র পাঠিয়েছে। তালিকায় রয়েছে চীন, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং সার্কভুক্ত দেশগুলো।
একই সূত্র জানিয়েছে, বিএনপির বিজয়ের পর তারেক রহমান-কে ফোন করে অভিনন্দন জানান নরেন্দ্র মোদি, যা দুই দেশের নতুন সম্পর্কের সূচনার ইঙ্গিত বহন করে।
কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ভারতের উচ্চপদস্থ মন্ত্রীর আগমন বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে দুই দেশের সম্পর্ক পুনরুদ্ধারে সহায়ক হবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।