সোমবার, ২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২

ইরানের শক্তিশালী হামলায় বাহরাইনের বন্দরে আগুন

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২ মার্চ ২০২৬, ১২:৪৯

ছবি: সংগৃহীত

বাহরাইনের রাজধানী মানামার মিনা সালমান বন্দরে শক্তিশালী হামলা চালিয়েছে ইরান। এতে বন্দরটির একটি সামুদ্রিক স্থাপনায় আগুন ধরে যায়।

হামলার তথ্য নিশ্চিত করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের আগ্রাসনের লক্ষ্য ছিল মিনা সালমান বন্দরের একটি সামুদ্রিক অবকাঠামো। আগুন নিয়ন্ত্রণে সিভিল ডিফেন্স বাহিনী কাজ করছে।

বন্দরে আগুন লাগার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটির সত্যতা যাচাই করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, বন্দর এলাকা থেকে ধোঁয়ার বিশাল কুণ্ডলি উড়তে দেখা গেছে। সেখানে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালানো হচ্ছে।

পরবর্তীতে মন্ত্রণালয় জানায়, ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে বন্দরে থাকা একটি জাহাজেও আগুন লাগে। পরে তা নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে এ ঘটনায় একজন এশীয় নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top