ধোঁয়া উড়তে দেখা গেছে
কুয়েতে মার্কিন দূতাবাস বিস্ফোরণ
আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ২ মার্চ ২০২৬, ১৪:২৯
কুয়েতে মার্কিন দূতাবাসের কাছাকাছি এলাকায় সোমবার (২ মার্চ) বিস্ফোরণের পর ধোঁয়া উড়তে দেখা গেছে। এই তথ্য জানিয়েছে ডয়চে ভেলে, যাদের বরাত দিয়ে প্রকাশ করেছে স্থানীয় সংবাদমাধ্যম।
ঘটনাটি কুয়েতে কয়েক ঘণ্টা ধরে চলা বিমান হামলার সাইরেনের পর ঘটেছে।
মার্কিন দূতাবাসের বার্তায় দেশটিতে থাকা মার্কিন নাগরিকদের সতর্ক করা হয়েছে। তারা নিরাপদ স্থানে বা নিজের বাড়ির নিচ তলায়, মাটির নিচে বাঙ্কারে অবস্থান করার পরামর্শ দিয়েছে। ঘরে থাকলে জানালার কাছাকাছি না থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া মিসাইল হামলার আশঙ্কা বিবেচনা করে দূতাবাসের কাছাকাছি না থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
একই সময়, আল-জাজিরা জানিয়েছে, কুয়েত সিটির কাছে মিনা আল আহমাদি কারখানায় ক্ষেপণাস্ত্রের কিছু ধ্বংসাবশেষ পড়েছে। এতে দুজন শ্রমিক সামান্য আহত হয়েছেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।