বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২ মার্চ ২০২৬, ১৫:১৯
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নের পাহাড়ের গো মসজিদ বাড়ির বাসিন্দা মো. তারেক (৪৮) মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন।
সোমবার (২ মার্চ) ভোরে বাহরাইনের একটি জাহাজ নির্মাণ কারখানায় ডিউটিকালীন সময়ে এ হামলার ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
নিহত মো. তারেক দীর্ঘ প্রায় ২৭ বছর ধরে বাহরাইনে কর্মরত ছিলেন। পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে তিনি নিয়মিত দেশে অর্থ পাঠাতেন। তার উপার্জনের ওপর নির্ভরশীল ছিল পুরো পরিবার।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ফুফাতো ভাই মোশারফ হোসেন, যিনি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে উপপরিচালক হিসেবে কর্মরত। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় এ তথ্য জানান।
এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে বাড়ির পরিবেশ ভারী হয়ে উঠেছে। মরদেহ দেশে আনার বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া চলমান রয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।