সোমবার, ৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরাইলকে সহায়তায় ইতালি প্রস্তুত: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৮ মার্চ ২০২৬, ১৫:৪৭

সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি-এর প্রশংসা করে বলেছেন, ইরানের সঙ্গে সম্ভাব্য সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে সহায়তা করতে ইতালি প্রস্তুত রয়েছে।

রোববার (৮ মার্চ) ইতালির সংবাদপত্র করিয়েরে ডেলা সেরা-এর বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান।

প্রতিবেদনে বলা হয়, শনিবার টেলিফোনে করিয়েরে ডেলা সেরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ইতালির প্রধানমন্ত্রী মেলোনিকে ‘একজন মহান নেতা’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ইতালি যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে যা সম্ভব, তা করছে।

মেলোনির প্রশংসা করে ট্রাম্প বলেন, “আমি ইতালিকে ভালোবাসি। তিনি একজন অসাধারণ নেতা। তিনি সবসময় সাহায্য করার চেষ্টা করেন। তিনি একজন চমৎকার নেতা এবং আমার বন্ধু।”

এর আগে বৃহস্পতিবার জর্জিয়া মেলোনি জানান, ইরান-এর সম্ভাব্য বিমান হামলার মুখে উপসাগরীয় দেশগুলোকে সহায়তা করতে ইতালি আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম পাঠানোর পরিকল্পনা করছে।

এদিকে শুক্রবার ইতালির নৌবাহিনীর এক মুখপাত্র জানান, ইরানের হামলার পর দ্বীপটির নিরাপত্তা জোরদার করতে ইউরোপীয় যৌথ মিশনের অংশ হিসেবে একটি ইতালীয় নৌযান সাইপ্রাস-এর উদ্দেশে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top