ইরানে যুদ্ধ শুরু করার কোনো দরকারই ছিল না: চীন
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৮ মার্চ ২০২৬, ১৫:৫৭
মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে যে যুদ্ধাবস্থা তৈরি হয়েছে, তা কখনোই শুরু হওয়া উচিত ছিল না বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
রোববার চীনের বার্ষিক রাজনৈতিক সম্মেলনের ফাঁকে তিনি বলেন, ইরানের সরকার পরিবর্তনের চেষ্টা করা হলে তা দেশটির সাধারণ মানুষের সমর্থন পাবে না।
তিনি বলেন, সব দেশের উচিত ইরান ও উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখানো।
ওয়াং ই আরও বলেন, মধ্যপ্রাচ্যের মানুষই ওই অঞ্চলের প্রকৃত মালিক। তাই ওই অঞ্চলের সমস্যাগুলো সেখানকার দেশগুলোকেই সমাধান করতে হবে। বাইরে থেকে রাজনৈতিক পরিবর্তন চাপিয়ে দেওয়া বা অস্থিরতা সৃষ্টি করা কোনোভাবেই সঠিক পথ নয়।
তিনি আরও জানান, পারস্পরিক সম্মানের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চীন প্রতিশ্রুতিবদ্ধ।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যায়। পরে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে ইসরাইল ও অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালায়।
সূত্র: শাফাক নিউজ।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।