যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সহায়তা করবে ইতালি
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৮ মার্চ ২০২৬, ১৬:০৭
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সহায়তা করতে ইতালি প্রস্তুত রয়েছে। ইতালির একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
সাক্ষাৎকারে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির প্রশংসা করে তাকে একজন মহান নেতা হিসেবে উল্লেখ করেন ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে সহায়তা করার জন্য ইতালি তাদের পক্ষে যা সম্ভব, তা করার চেষ্টা করছে।
এর আগে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানান, ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কার মুখে উপসাগরীয় দেশগুলোকে সহায়তা দিতে ইতালি আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম পাঠানোর পরিকল্পনা করছে।
এদিকে ইতালির নৌবাহিনী জানিয়েছে, নিরাপত্তা জোরদার করতে ইউরোপীয় যৌথ মিশনের অংশ হিসেবে একটি ইতালীয় নৌযান সাইপ্রাসের উদ্দেশে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ইরানকে ঘিরে উত্তেজনা বাড়তে থাকায় আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন দেশ নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।