ইরানের নতুন নেতার জন্য যুক্তরাষ্ট্রের অনুমোদন দরকার : ট্রাম্পের দাবি
আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ৯ মার্চ ২০২৬, ১০:৫০
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অনুমোদন প্রয়োজন হবে। তিনি সতর্ক করে বলেন, ওয়াশিংটনের সমর্থন ছাড়া ওই নেতা দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারবেন না।
মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আগের নেতৃত্বের সঙ্গে যুক্ত কেউ যদি দক্ষ ও গ্রহণযোগ্য নেতা হিসেবে প্রমাণিত হন, তবে তাকেও অনুমোদন দেওয়া হতে পারে।
এদিকে যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা দাবি করেছেন, ইরান চাইলে ১০ দিনেরও কম সময়ের মধ্যে অস্ত্রমানের পারমাণবিক উপাদান তৈরি করতে সক্ষম। কর্মকর্তার মতে, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের বড় অংশ নাতানজ, ফরদো ও ইসফাহান পারমাণবিক স্থাপনায় সংরক্ষিত রয়েছে।
ট্রাম্প বলেন, প্রয়োজন হলে ওই ইউরেনিয়াম জব্দ করতে যুক্তরাষ্ট্র বিশেষ বাহিনী পাঠানোর বিষয়ও বিবেচনা করছে। তিনি আরও বলেন, পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের বিকল্পই যুক্তরাষ্ট্রের জন্য খোলা রয়েছে।
যুদ্ধ কত দিন চলতে পারে—এ প্রশ্নের জবাবে ট্রাম্প নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি। তবে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের বাহিনী পরিকল্পনার তুলনায় এগিয়ে রয়েছে। গত সপ্তাহে তিনি ধারণা দিয়েছিলেন, এই সংঘাত চার থেকে পাঁচ সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।