যদি যুদ্ধই চান, আপনার ছেলেকে প্রথম সারিতে পাঠান: ট্রাম্পকে স্পেনের এমপি
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১০ মার্চ ২০২৬, ১২:১৩
স্পেনের ইউরোপীয় পার্লামেন্ট সদস্য আইরিন মন্টেরো যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে দেওয়া এক মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে আলোচনা তৈরি হয়েছে।
সম্প্রতি নিজের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেন মন্টেরো। সেখানে তিনি বলেন, যদি কেউ যুদ্ধ চায়, তাহলে প্রথমে নিজের সন্তানকে যুদ্ধের প্রথম সারিতে পাঠানো উচিত।
ভিডিওতে তিনি বলেন, “যদি যুদ্ধই চান, আপনার ছেলেকে প্রথম সারিতে পাঠান। আপনার নিজের লোকদেরও সামনের সারিতে পাঠান। তারপর যুদ্ধ ঘোষণা দিন।”
মন্টেরোর ভাষ্য, যুদ্ধের সিদ্ধান্ত নেওয়া রাজনৈতিক নেতাদের জন্য সহজ হলেও এর সবচেয়ে বড় মূল্য দিতে হয় সাধারণ মানুষের পরিবারকে। বিশেষ করে তরুণদের জীবনই সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়ে।
তার এই বক্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার বক্তব্যকে সাহসী মন্তব্য হিসেবে প্রশংসা করেছেন, আবার কেউ ভিন্নমতও প্রকাশ করেছেন।
উল্লেখ্য, আইরিন মন্টেরো বর্তমানে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য এবং স্পেনের রাজনীতিতে প্রগতিশীল ধারার একজন পরিচিত মুখ।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।