ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে ২৪ ঘণ্টায় আহত ১৯১

আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ১০ মার্চ ২০২৬, ১৫:০৭

ছবি: সংগৃহীত

ইরানের পাল্টা হামলায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলজুড়ে অন্তত ১৯১ জন আহত হয়েছে। দখলদার ভূখণ্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, আহতদের মধ্যে সেনাসদস্য ও বেসামরিক নাগরিক উভয়ই রয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে অন্তত একজনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া আরও তিনজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে সোমবার ইসরায়েলের মধ্যাঞ্চলের শহর ইহুদে ইরানের একটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে। এতে একজন নিহত এবং দুজন আহত হন।

গত ১০ দিন ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার তীব্রতা বাড়তে থাকায় দেশটির স্বাস্থ্যসেবা ও জরুরি বিভাগগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

সূত্র: আলজাজিরা



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top