মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

শব্দের পাঁচগুণ গতির ক্ষেপণাস্ত্র ‘ডার্ক ঈগল’ প্রথমবার বিদেশে মোতায়েন

আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ১০ মার্চ ২০২৬, ১৬:১৬

ছবি: সংগৃহীত

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সম্ভাব্য হামলা মোকাবিলায় প্রথমবারের মতো বিদেশের মাটিতে অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ‘ডার্ক ঈগল’ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে অনুষ্ঠিত একটি বহুজাতিক সামরিক মহড়ায় অংশ নেওয়ার জন্য এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সেখানে পাঠানো হয়েছে। এর মাধ্যমে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে দ্রুত উন্নত সামরিক প্রযুক্তি মোতায়েনের সক্ষমতা প্রদর্শন করতে চায় ওয়াশিংটন।

‘ডার্ক ঈগল’ নামে পরিচিত এই হাইপারসনিক অস্ত্র শব্দের গতির পাঁচগুণেরও বেশি গতিতে উড়তে পারে। এটি প্রায় এক হাজার সাতশ পঁচিশ মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটির অন্যতম বৈশিষ্ট্য হলো—এটি মাঝ আকাশেই নিজের গতিপথ পরিবর্তন করতে পারে। ফলে শত্রুপক্ষের রাডার বা প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে একে শনাক্ত করা কিংবা প্রতিহত করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এ পদক্ষেপের মাধ্যমে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে মিত্র দেশগুলোর নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি এবং সামরিক সক্ষমতার বার্তা দেওয়া হচ্ছে।

সূত্র: মিডিল ইস্ট আই

 
 


বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top