ইরান স্কুল ও হাসপাতাল থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে, যুক্তরাষ্ট্রের অভিযোগ
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১০ মার্চ ২০২৬, ১৯:৪২
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরান স্কুল, হাসপাতাল ও অন্যান্য বেসামরিক স্থাপনাগুলি থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে এবং এতে সাধারণ মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়ছে। মঙ্গলবার (১০ মার্চ) পেন্টাগনে এক ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন।
হেগসেথ বলেন, ইরানের সামরিক সক্ষমতা দুর্বল হওয়ায় দেশটি এমন কৌশল অবলম্বন করছে। তারা ইচ্ছাকৃতভাবে বেসামরিক স্থাপনা থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে এবং নিজের জনগণকে ঝুঁকিতে ফেলছে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র নেতৃত্বে চলমান ‘অপারেশন এপিক ফিউরি’ অভিযানকে দশ দিন পার হয়েছে এবং ইরান এতে অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে।
হেগসেথ অভিযানের তিনটি মূল লক্ষ্য উল্লেখ করেন:১. ইরানের ক্ষেপণাস্ত্র মজুত, লঞ্চার ও প্রতিরক্ষা শিল্পভিত্তি ধ্বংস করা।২. ইরানের নৌবাহিনী ধ্বংস করা।৩. ভবিষ্যতে ইরান যাতে কখনও পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে তা নিশ্চিত করা।তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরে হামলা জোরদার করছে এবং মঙ্গলবারকে অভিযানের সবচেয়ে তীব্র হামলার দিন হিসেবে পরিকল্পনা করা হয়েছে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের সংখ্যা সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।
অপরদিকে, আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানকে ব্যর্থ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, প্রথম পরিকল্পনা ব্যর্থ হওয়ায় তারা এখন অন্য পরিকল্পনা কার্যকর করার চেষ্টা করছে, যা আবারও ব্যর্থ হচ্ছে। এছাড়া, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা কোনো যৌক্তিক লক্ষ্য অনুসরণ করছে না এবং তারা ইরানের আবাসিক এলাকা ও জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়ে বিশ্ববাজারে তেলের দাম বাড়িয়েছে।
আরাগচি আরও মন্তব্য করেন, ১০ দিন পার হওয়ার পর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের অভিযান পুরোপুরি লক্ষ্যহীন হয়ে পড়েছে এবং তারা সফলতা অর্জন করতে পারছে না।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।