বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

জল্পনার মধ্যেই সামনে এলেন নেতানিয়াহু

আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ১১ মার্চ ২০২৬, ১১:৪৯

ছবি: সংগৃহীত

মৃত্যুর গুঞ্জন ও নানা জল্পনার মধ্যেই প্রকাশ্যে না এসে ভিডিওবার্তার মাধ্যমে বক্তব্য দিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধাপরাধে অভিযুক্ত এই নেতা ইরানের সঙ্গে চলমান উত্তেজনা নিয়ে কথা বলতে গিয়ে যুদ্ধ পরিচালনায় বিপুল অর্থের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। পাশাপাশি প্রতিরক্ষা খাতে বিশেষ বাজেট ঘোষণার পরিকল্পনার ইঙ্গিতও দেন তিনি।

ভিডিওবার্তায় নেতানিয়াহু বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা তাদের জন্য অনিবার্য হয়ে পড়েছিল। তবে যুদ্ধ পরিচালনা করতে বড় অঙ্কের অর্থের প্রয়োজন হয় বলেও তিনি স্বীকার করেন।

তার ভাষায়, কোনো প্রশ্ন নেই—তাদের যুদ্ধ শুরু করতে হতো। কিন্তু যুদ্ধ মানেই বিপুল অর্থের প্রয়োজন।

তিনি আরও জানান, বর্তমান পরিস্থিতিতে প্রতিরক্ষা ব্যয় মেটাতে বিশেষ বাজেট ঘোষণা করার পরিকল্পনা রয়েছে। যুদ্ধ পরিচালনার জন্য কয়েক বিলিয়ন শেকেল অতিরিক্ত বরাদ্দ দিতে হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ১০ দিনে ইরানের নিক্ষেপ করা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ২ হাজার ৩৩৯ জন। তাদের মধ্যে এখনো ৯৫ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন আরও ১৯১ জন।

সূত্র : টাইমস অব ইসরায়েল



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top