বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

হরমুজ প্রণালী দিয়ে জাহাজ নেওয়ার দাবি মার্কিন মন্ত্রীর, কিছুক্ষণ পরেই পোস্ট ডিলিট

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১ মার্চ ২০২৬, ১৩:৩২

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী দিয়ে একটি তেলবাহী ট্যাংকারকে মার্কিন নৌবাহিনীর পাহারা দিয়ে নিয়ে যাওয়ার দাবি করে এক্সে পোস্ট করেছিলেন যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস ওয়েট। তবে কিছুক্ষণ পর তিনি তার সেই পোস্ট আবার ডিলিট করে দিয়েছেন।। ইরানের পক্ষ থেকে এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করার পর তিনি পোস্টটি মুছে ফেলেন।

এর আগে এক্সে দেওয়া ওই পোস্টে ক্রিস রাইট দাবি করেছিলেন, ‘ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চলাকালীন বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে কাজ করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। মার্কিন নৌবাহিনী সফলভাবে একটি তেলবাহী ট্যাংকারকে হরমুজ প্রণালী পার করে দিয়েছে।’

তবে মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ জলপথ নিয়ে কাজ করা প্রতিরক্ষা পর্যবেক্ষকরা শুরু থেকেই রাইটের এই দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

এদিকে ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) একজন মুখপাত্র মার্কিন জ্বালানিমন্ত্রীর এই দাবিকে নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, ‘চলমান এই যুদ্ধের সময় একটি মার্কিন যুদ্ধজাহাজও ওমান সাগর, পারস্য উপসাগর কিংবা হরমুজ প্রণালীর কাছাকাছি আসার সাহস দেখায়নি।’

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালী দিয়ে নৌযান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশ্বের প্রায় ২০ শতাংশ অপরিশোধিত তেল ও উল্লেখযোগ্য পরিমাণ এলএনজি এই পথ দিয়ে সরবরাহ করা হয়। সরবরাহ ব্যবস্থা সংকটে পড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কয়েক দফায় বৃদ্ধি পেয়ে বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।

সূত্র: আলজাজিরা

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top