ইরানে ধ্বংস করার মতো লক্ষ্যবস্তু আর তেমন কিছু নেই: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১২ মার্চ ২০২৬, ১২:২৬

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হতে পারে। তার দাবি, দেশটির ভেতরে অধিকাংশ গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু ইতোমধ্যে ধ্বংস করা হয়েছে।

একটি টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি নির্দেশ দিলেই সামরিক অভিযান শেষ হয়ে যাবে। তার মতে, এখন লক্ষ্যবস্তু হিসেবে ইরানে প্রায় তেমন কিছুই অবশিষ্ট নেই।

তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের আগেই অভিযান এগিয়ে চলছে এবং মার্কিন বাহিনী প্রত্যাশার চেয়েও বেশি ক্ষতি করতে সক্ষম হয়েছে।

ট্রাম্প অভিযোগ করেন, ইরান কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করেছে। তাই এখন দেশটি তার মূল্য দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে সাম্প্রতিক হামলায় ইরানের একটি ব্যাংকে আঘাত হানার খবর পাওয়া যায়। অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী সতর্ক করে বলেছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অর্থনৈতিক প্রতিষ্ঠান, বিশেষ করে ব্যাংক, হামলার লক্ষ্য হতে পারে।

এ অবস্থায় সাধারণ মানুষকে এসব স্থাপনা থেকে অন্তত এক কিলোমিটার দূরে থাকার আহ্বান জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top