বৃহঃস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

আমাদের শহীদদের রক্তের প্রতিশোধ নেব:মোজতবা খামেনি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১২ মার্চ ২০২৬, ১৯:৫০

সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি বৃহস্পতিবার (১২ মার্চ) তার প্রথম টেলিভিশন ভাষণে বলেছেন, এই অঞ্চলে অবিলম্বে সব মার্কিন ঘাঁটি বন্ধ করা উচিত। ঘাঁটিগুলো বন্ধ না করলে তাদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হবে।

খামেনি বলেন, ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বের সম্পর্ককে গুরুত্ব দেয়, তবে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে আক্রমণ চালানো অব্যাহত থাকবে। তিনি আরও সতর্ক করেছেন যে, “আমরা আমাদের শহীদদের রক্তের প্রতিশোধ নেব।”

সর্বোচ্চ নেতা জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন এবং হরমুজ প্রণালী বন্ধ রাখার মাধ্যমে শত্রুদের ওপর চাপ সৃষ্টির প্রস্তুতি জানিয়েছেন। খবরটি নিশ্চিত করেছে বিবিসি ও আলজাজিরা।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top