শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত, আহত ২

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬, ১৩:২০

ছবি: সংগৃহীত

মালদ্বীপের দিগুড়া দ্বীপে একটি নির্মাণস্থলের অতিথিশালায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। ঘটনায় গুরুতর দগ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছেন আরও দুইজন।

শুক্রবার ভোরে দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, হঠাৎ বিকট বিস্ফোরণের পর অতিথিশালার ভেতর থেকে সাত বাংলাদেশি শ্রমিককে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন— তাজ উদ্দিন ইসলাম, মোহাম্মদ সদর আলী, মোহাম্মদ রবিন মোল্লা, সফিকুল ইসলাম মোহাম্মদ নূরনবী সরকার।

ঘটনায় আহত দুই বাংলাদেশি শ্রমিক হলেন জামাল উদ্দিন সাদ্দাম হোসেন। তাদের মধ্যে একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে এবং অপরজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক।

মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মোহাম্মদ সোহেল পারভেজ জানিয়েছেন, ঘটনাস্থলে খোঁজ নিতে হাইকমিশনের একটি প্রতিনিধিদল পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ দ্রুত দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

এদিকে দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসন বিস্ফোরণের প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে। এই মর্মান্তিক ঘটনায় মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top