ইরান যুদ্ধে ২,৫০০ মার্কিন স্থলসেনা মোতায়েন শুরু
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬, ১৩:৫৬
ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরাইলের সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো স্থলবাহিনী মোতায়েন করতে শুরু করেছে। জাপানের ওকিনাওয়া বন্দর থেকে ৩১তম মেরিন এক্সপেডিশনাল ইউনিটের ২,৫০০ জন সদস্য ইতিমধ্যেই যাত্রা শুরু করেছেন। এই বাহিনী উভচর আক্রমণকারী জাহাজ ‘ইউএসএস ত্রিপোলি’ এর মাধ্যমে নির্ধারিত যুদ্ধক্ষেত্রে পৌঁছাবে।
সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন, এটি চলমান যুদ্ধে একটি গুরুত্বপূর্ণ মোড়। মেরিন সেনারা সাধারণত সমুদ্র ও স্থল—উভয় ক্ষেত্রেই কাজ করে থাকলেও, এবার তাদের সুনির্দিষ্ট স্থল অভিযান চালানোর জন্য পাঠানো হচ্ছে। ধারণা করা হচ্ছে, জরুরি পরিস্থিতি মোকাবিলা করা বা ইরানের ভূখণ্ডের নির্দিষ্ট অঞ্চল নিয়ন্ত্রণে নেওয়ার উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ধীরে ধীরে সামরিক উপস্থিতি ও আক্রমণের তীব্রতা বাড়াচ্ছে। পেন্টাগনের এই পদক্ষেপ ইঙ্গিত দেয় যে ওয়াশিংটন এই সংঘাত অদূর ভবিষ্যতে শেষ করার পরিকল্পনা করছে না, বরং দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে।
সূত্র: আলজাজিরা
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।