রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

সংবাদমাধ্যম চায় যুক্তরাষ্ট্র এই যুদ্ধে পরাজিত হোক: ট্রাম্প

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬, ১০:০৬

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, কিছু সংবাদমাধ্যম চায় চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র পরাজিত হোক। এ বিষয়ে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, গণমাধ্যমের একটি অংশ ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।

দুইজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের একটি প্রভাবশালী সংবাদপত্রে প্রকাশিত খবরে বলা হয়, সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে থাকা পাঁচটি মার্কিন বিমান আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে এমন দাবি সরাসরি উড়িয়ে দেন ট্রাম্প। তিনি বলেন, কয়েকদিন আগে ওই বিমানঘাঁটিতে আঘাত হানা হয়েছিল ঠিকই, কিন্তু সেখানে থাকা বিমানগুলো ধ্বংস হয়নি কিংবা বড় ধরনের ক্ষতিও হয়নি।

এক বার্তায় ট্রাম্প জানান, পাঁচটি বিমানের মধ্যে চারটির প্রায় কোনো ক্ষতি হয়নি এবং সেগুলো ইতোমধ্যে আবার উড্ডয়নের জন্য প্রস্তুত। বাকি একটি বিমানে তুলনামূলক কিছুটা বেশি ক্ষতি হয়েছে, তবে সেটিও দ্রুত মেরামত করে আকাশে ওড়ানো হবে।

এ সময় তিনি আরও বলেন, কিছু সংবাদমাধ্যম বাস্তবতা তুলে ধরার পরিবর্তে এমনভাবে খবর প্রকাশ করছে যেন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে হেরে যায়- এটাই তারা দেখতে চায়।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top