নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের তেল শোধনাগারে ইরানের হামলা
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২০ মার্চ ২০২৬, ১১:১৮
ইসরায়েলের একটি তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটির বন্দরনগরী হাইফা–এর একটি তেল পরিশোধনাগার এই হামলার লক্ষ্যবস্তু ছিল বলে জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী।
ইরান দাবি করেছে, প্রয়াত হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ–এর নামানুসারে তৈরি নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এ হামলা চালানো হয়েছে।
তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। ইসরায়েল জানিয়েছে, হাইফায় ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি তেল পরিশোধনাগার ক্ষতিগ্রস্ত হলেও উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর দাবি, নতুন ক্ষেপণাস্ত্রটি একাধিক বিস্ফোরক বহনে সক্ষম। বৃহস্পতিবার সংঘাত শুরুর পর থেকে ৬৬ দফায় হাইফা ও আশদোদ–এর জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়। এর মধ্যে অন্তত একটি ক্ষেপণাস্ত্র হাইফার তেল শোধনাগারে আঘাত হানে। নজরদারি ক্যামেরার ফুটেজে হামলার দৃশ্য ধরা পড়ে এবং সাময়িকভাবে প্ল্যান্টটির কার্যক্রম ব্যাহত হয়।
এ ছাড়া তেলআবিব ও জেরুজালেম–সহ ইসরায়েলের উত্তর ও দক্ষিণাঞ্চলেও হামলা চালানো হয়েছে।
অন্যদিকে, শুক্রবার ভোরে তেহরান–এ চার থেকে পাঁচ দফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এতে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
এদিকে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি–তে ইরানের একাধিক নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রও। সূত্র: রয়টার্স, আলজাজিরা
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।