বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

অস্ট্রেলিয়ায় ঈদুল ফিতর উদযাপনের তারিখ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ১৮:৪৯

সংগৃহীত

অস্ট্রেলিয়ায় পবিত্র ঈদুল ফিতর আগামী শুক্রবার (২০ মার্চ) পালিত হবে বলে ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়ান ফাতওয়া কাউন্সিল। এর ফলে দেশটিতে ১৪৪৭ হিজরির রমজান মাস শেষ হচ্ছে বৃহস্পতিবার (১৯ মার্চ)।

কাউন্সিল জানিয়েছে, স্থানীয় ও আন্তর্জাতিক চাঁদ পর্যবেক্ষণ সংস্থাগুলোর সঙ্গে পরামর্শ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন চাঁদের উদয় এবং অস্ত যাওয়ার নির্ভরযোগ্য তথ্য বিশ্লেষণের ভিত্তিতেই ঈদের তারিখ নির্ধারণ করা হয়েছে।

এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত বৈজ্ঞানিক ও শরিয়াহভিত্তিক পদ্ধতি অনুসরণ করেই ঘোষণা করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top