বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২

যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাবে ইরানের পারমাণবিক ও সামুদ্রিক নিরাপত্তা অন্তর্ভুক্ত

আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ১০:৪০

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনে ইরানের কাছে ১৫ দফার একটি প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। প্রস্তাবটি পাকিস্তানের মাধ্যমে তেহরান পৌঁছানো হয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

প্রস্তাবটিতে ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন ও হরমুজ প্রণালীর সামুদ্রিক নিরাপত্তা সংক্রান্ত নির্দিষ্ট কাঠামো তুলে ধরা হয়েছে। পাকিস্তানের সেনা প্রধান সৈয়দ আসিম মুনির এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছেন। উভয়পক্ষ রাজি হলে সরাসরি আলোচনাও করার সম্ভাবনা রয়েছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, তেহরানের সঙ্গে ‘খুব ভালো ও ফলপ্রসূ’ আলোচনা হয়েছে। তিনি ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর হামলা পাঁচ দিনের জন্য স্থগিত রাখার কথাও ঘোষণা করেছেন। যদিও তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনার খবর অস্বীকার করেছে।

সিএনএনের খবরে বলা হয়, ট্রাম্প সোমবার জানিয়েছেন, সংঘাত নিরসনে আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ১৫টি বিষয়ে সমঝোতায় পৌঁছেছে এবং ইরান একটি চুক্তিতে আসতে ‘খুবই আগ্রহী’। অন্যদিকে, ইরানি সূত্রও জানিয়েছে, দুই দেশের মধ্যে ‘যোগাযোগ’ চলছে এবং যুদ্ধ শেষ করার জন্য ‘টেকসই’ প্রস্তাব শুনতে ইরান ইচ্ছুক।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top