বিতর্কের মাঝেই নতুন অধ্যায়, দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বাদশা
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ১২:৩৫
দেশজুড়ে ‘টটীরী’ ইস্যু ঘিরে আলোচনা ও আইনি জটিলতার মধ্যেই ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় শুরু করলেন ভারতীয় র্যাপার বাদশা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে তার বিয়ের ছবি ও ভিডিও, যা ভক্তদের মাঝে ব্যাপক আলোড়ন তুলেছে।
গণমাধ্যম সূত্রে জানা যায়, গায়কের মা পুনম রিকি নিজেই ছেলের বিয়ের মুহূর্তগুলো সামাজিক মাধ্যমে শেয়ার করেন। ছবিতে দেখা যায়, দুই পরিবারের ঘনিষ্ঠ উপস্থিতিতে নববধূর সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন তিনি।
বাদশার দ্বিতীয় স্ত্রী পাঞ্জাবের জনপ্রিয় অভিনেত্রী ঈশা রিকি। ‘জট অ্যান্ড জুলিয়েট’ সিনেমার মাধ্যমে যাত্রা শুরু করে ‘হ্যাপি গো লাকি’ ও ‘আরদাস’ ছবিতে অভিনয় করে তিনি দর্শকমহলে পরিচিতি পান।
২০২১ সালে পরিচয় থেকে বন্ধুত্ব, এরপর ভালোবাসা—এভাবেই চার বছরের সম্পর্কের পর বিয়ের সিদ্ধান্ত নেন এই জুটি। এর আগে ২০২০ সালে প্রথম স্ত্রী জেসেমি গ্রেস ম্যাসি সিং–এর সঙ্গে বিচ্ছেদ হয় বাদশার। তাদের একটি কন্যাসন্তানও রয়েছে।
সব মিলিয়ে বিতর্কের মাঝেও জীবনের নতুন পথে হাঁটলেন এই জনপ্রিয় সংগীতশিল্পী।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।