বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২

মার্কিন প্রেসিডেন্ট ইরান যুদ্ধে জয়ের দাবি, চুক্তি সম্ভাবনার ইঙ্গিত

আমরা যুদ্ধে জয়ী হয়েছি: ট্রাম্প

আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ১০:৫৪

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ইরান যুদ্ধে জয় পাওয়া দাবি করেছেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য ইরান একটি মূল্যবান প্রস্তাব দিয়েছে।

ওভাল অফিসে হোমল্যান্ড সিকিউরিটির নবনিযুক্ত সচিব মার্কওয়েন মুলিনের অভিষেক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, “আমরা জিতে গেছি। এই যুদ্ধে আমাদের জয় হয়েছে।” তিনি হরমুজ প্রণালী সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রস্তাবের কথা উল্লেখ করেন, তবে বিস্তারিত উল্লেখ করেননি।

ইরান ইন্টারন্যাশনালের খবরে বলা হয়, তেহরান ওয়াশিংটনকে তেল ও গ্যাস সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ পুরস্কার দেয়ার প্রস্তাব দিয়েছে এবং সংঘাতের অবসানে চুক্তি সম্ভব হতে পারে বলে ট্রাম্প আশাবাদ ব্যক্ত করেছেন।

একই সময়, হাজার হাজার মার্কিন মেরিন সেনা এবং ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের কমান্ডার মধ্যপ্রাচ্যের দিকে রওনা হয়েছেন। এছাড়া, ইসরাইলি সামরিক বাহিনীও ইরানের সঙ্গে আরও কয়েক সপ্তাহ যুদ্ধ চালাতে চাইছে।

মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা অব্যাহত থাকায় ইরানের বিপ্লবী গার্ড দক্ষিণ-পশ্চিম ইরানের একটি বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, আরেকটি ক্ষেপণাস্ত্র বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আঘাত হেনেছে। ইরানও প্রতিক্রিয়ায় একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার মধ্যে একটি তেল আবিবে আঘাত হানে।

সূত্র: এনপিআর



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top