শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

স্ত্রীর নির্যাতনে ইঁদুর মারার বিষ খেয়ে নিজেকে শেষ করলেন আসিফ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ১৩:৪৪

ছবি: সংগৃহীত

ভারতের পুনে শহরে স্ত্রী ও শ্বশুরবাড়ির সদস্যদের দীর্ঘদিনের মানসিক নির্যাতনে এক ২০ বছর বয়সী যুবক ইঁদুর মারার বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। মৃত্যুর আগে তিনি একটি ভিডিওতে নিজের ভোগান্তি বর্ণনা করেন এবং তা বন্ধুর কাছে পাঠান।

মৃত যুবকের নাম মোহাম্মদ সাদ আসিফ সাইয়্যদ। তিনি পুনের জামভুলওয়াড়ি এলাকায় বসবাস করতেন। তার স্ত্রী করিমুন্নিসা ওরফে নিশা খানের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল এবং স্ত্রী ও শ্বশুরবাড়ির সদস্যরা তাকে মানসিকভাবে নির্যাতন করছিলেন।

বৃহস্পতিবার সাদ নিজে একটি ভিডিও ধারণ করেন, যেখানে তিনি নির্যাতনের বিস্তারিত তুলে ধরেন এবং স্ত্রী নিশাসহ সাতজনের নাম উল্লেখ করেন। পরে ভিডিওটি মালেগাঁওয়ের এক বন্ধুর কাছে পাঠিয়ে ইঁদুর মারার বিষ খেয়ে জীবন শেষ করেন।

পুলিশ জানিয়েছে, আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে ওই সাতজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে তার স্ত্রী নিশাও রয়েছেন। অন্যরা হলেন সারওয়ার ওরফে কাইফ খান, রেশমা কামরুখান, শামা জাভেদ শেখ, জাভেদ শেখ, আথারভা কালে এবং ইশিতা। সাইয়্যদের মোবাইল ফোন জব্দ করে ভিডিওটির ফরেনসিক পরীক্ষা করা হচ্ছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top