১০ তেলবাহী ট্যাংকার হরমুজ পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬, ১৫:০৪
শান্তি আলোচনায় নিজেদের সদিচ্ছার প্রমাণ দিতে হরমুজ প্রণালী দিয়ে ১০টি তেলবাহী ট্যাংকার পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান—এমন দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। মন্ত্রিসভার এক বৈঠকে তিনি এ তথ্য তুলে ধরেন।
বৃহস্পতিবার রাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ট্রাম্পের দাবি, অনুমতি পাওয়া এসব জাহাজ পাকিস্তানের পতাকাবাহী। এর আগে মঙ্গলবার তিনি আরও দাবি করেন, ইরান তার কাছে মূল্যবান উপহার পাঠিয়েছে। তবে সেই উপহার জনসম্মুখে প্রকাশ করা হয়নি।
অন্যদিকে ইরান জানিয়েছে, আলোচনার বিষয়ে তারা আন্তরিক। সেই অবস্থান স্পষ্ট করতেই প্রথমে ৮টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি দেওয়া হয়, যেগুলোর সবকটিই বড় তেলবাহী ট্যাংকার। পরে আরও দুটি জাহাজ যুক্ত করা হয়। অনুমতি পাওয়া সব নৌযানই পাকিস্তানের পতাকাবাহী বলে জানা গেছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।