এবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইয়েমেন
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ১৫:৩৬
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এবার ইসরায়েলকে লক্ষ্য করে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, দেশটির ভূখণ্ডের দিকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানকে ঘিরে সংঘাত শুরুর পর এই প্রথম ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলো।
ইসরায়েলি সামরিক বাহিনী এক বার্তায় জানায়, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করার পর তা প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।
এর আগে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, ইরানের ওপর হামলা অব্যাহত থাকলে তারা সরাসরি যুদ্ধে জড়াবে। সেই ঘোষণার পরপরই এ হামলার ঘটনা ঘটে।
হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনি বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে কোনো দেশ যুদ্ধে যুক্ত হলে বা লোহিত সাগরকে মুসলিম দেশগুলোর বিরুদ্ধে সামরিক অভিযানে ব্যবহার করা হলে তারা সরাসরি হস্তক্ষেপ করতে প্রস্তুত রয়েছে।
তিনি আরও জানান, ইরান, ফিলিস্তিন, ইরাক ও লেবাননের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক আগ্রাসনের জবাব দিতেই এ ধরনের পদক্ষেপ নেওয়া হবে। সূত্র: বিবিসি
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।