শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে হত্যা, গ্রেপ্তার এক

আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ৪ এপ্রিল ২০২৬, ০৯:৪০

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট মায়ার্স শহরে নিলুফার ইয়াসমিন (৪২) নামে এক বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। নিহত ইয়াসমিন লক্ষ্মীপুর জেলার কুশাখালী ইউনিয়নের গোরারবাগ গ্রামের বাসিন্দা ছিলেন।

শুক্রবার (৩ এপ্রিল) প্রবাসী বাংলাদেশিদের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৭টা ১৪ মিনিটে ফোর্ট মায়ার্সের একটি কনভিনিয়েন্স স্টোরের সামনে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সকাল ৭টা ২৭ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, অভিযুক্ত রোবার্ট জোয়াসিন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, হামলাকারী প্রথমে একটি গাড়ির কাঁচ ভাঙচুর করে। পরে ইয়াসমিন বাইরে এলে তার ঘাড়ে ও মাথায় একাধিকবার হাতুড়ি দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

ঘটনার পরপরই পুলিশ কে-৯ ইউনিট ও শেরিফের এভিয়েশন টিম নিয়ে অভিযান চালায়। নিরাপত্তার কারণে আশপাশের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ রাখা হয়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, অভিযুক্ত ব্যক্তি পূর্বের একটি অমীমাংসিত হত্যাকাণ্ডের সঙ্গেও জড়িত থাকতে পারেন।

জানা গেছে, স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর দুই মেয়েকে নিয়ে ফোর্ট মায়ার্সে বসবাস করছিলেন নিলুফার ইয়াসমিন। ছয় মাস আগে তিনি ওই দোকানে কাজ শুরু করেন। ঘটনার সময় ভোরে দোকানের ভেতরে নামাজ আদায় করছিলেন তিনি। এ সময় বাইরে গাড়ির কাঁচ ভাঙার শব্দ শুনে বের হলে হামলার শিকার হন।

দোকান মালিক জানান, দীর্ঘ ১৫ বছরের ব্যবসায় এমন ভয়াবহ ঘটনা আগে কখনো ঘটেনি। শান্তিপূর্ণ এলাকায় এ হত্যাকাণ্ডে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও শোকের সৃষ্টি হয়েছে।

আপনি এই কথোপকথনের জন্য সর্বাধিক দৈর্ঘ্যে পৌঁছেছেন, তবে আপনি একটি ন



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top