ট্রাম্পের ভাষণের পরে আন্তর্জাতিক তেলের দাম বৃদ্ধি
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২ এপ্রিল ২০২৬, ১৬:১৪
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতির উদ্দেশ্যে ভাষণের কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়েছে। প্রত্যাশিত স্বস্তির পরিবর্তে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হওয়ায় আন্তর্জাতিক তেলবাজারে সরাসরি প্রভাব পড়েছে।
বিবিসি জানায়, ট্রাম্পের ভাষণের পর অপরিশোধিত তেলের দাম প্রায় ৫ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৬ ডলারে পৌঁছেছে।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের ভাষণে হরমুজ প্রণালিতে চলমান অচলাবস্থা সমাধানের কোনো সুনির্দিষ্ট আশ্বাস ছিল না। পারস্য উপসাগরের সংকীর্ণ হরমুজ প্রণালি দিয়ে বিশ্ব তেলের প্রায় ২০ শতাংশ সরবরাহ হয়, যা ইরানের কারণে বর্তমানে কার্যত অবরুদ্ধ। ট্রাম্প ভাষণে বলেছেন, মধ্যপ্রাচ্যের তেলের সরবরাহ নিশ্চিত করা সেই দেশগুলোর দায়িত্ব।
বিশ্ববাজারে এই অস্থিতিশীলতা ও সরবরাহ ব্যাঘাতের কারণে তেলের দাম ঊর্ধ্বমুখী রয়েছে, এবং সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ প্রবণতা অব্যাহত থাকতে পারে।
সূত্র: বিবিসি
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।