লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলের জীবনের শেষ অধ্যায়ে অদ্ভুত মিল
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ১৭:০৮
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে ছিলেন প্রখ্যাত সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের ছোট বোন। দুইজনই এখন আর জীবিত নেই। গত রোববার (১২ এপ্রিল) আশার মৃত্যুর পর ভক্তদের মধ্যে তাঁদের জীবনের শেষ অধ্যায়ের কিছু কাকতালীয় মিল আলোচনার জন্ম দিয়েছে।
তথ্য অনুযায়ী, ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি ৯২ বছর বয়সে প্রয়াত হন লতা মঙ্গেশকর। প্রায় একইভাবে, ২০২৬ সালের ১২ এপ্রিল ৯২ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করেন তাঁর ছোট বোন আশা ভোঁসলে।
আরও কাকতালীয় বিষয় হলো, দুই বোনই শেষ নিশ্বাস ত্যাগ করেন মুম্বাইয়ের একই হাসপাতাল ব্রিচ ক্যান্ডিতে। চিকিৎসকদের তথ্য অনুযায়ী, বার্ধক্যজনিত জটিলতা এবং মাল্টি অর্গান ফেলিওরের কারণেই তাঁদের মৃত্যু হয়।
এছাড়া, তাঁদের মৃত্যুর দিনও ছিল একই—রোববার। দীর্ঘ ক্যারিয়ারে দুই বোনের সম্পর্ক ঘিরে কখনও প্রতিযোগিতা, কখনও দূরত্বের গল্প শোনা গেলেও শেষ পর্যন্ত এই অদ্ভুত মিলগুলো ভক্তদের কাছে তাদের জীবনকে আরও আলোচিত করে তুলেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।