বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করল ইতালি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ২১:০৫

সংগৃহীত

 জর্জিয়া মেলোনি জানিয়েছেন, দখলদার ইসরায়েল-এর সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করেছে ইতালি। মঙ্গলবার (১৪ এপ্রিল) এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

বার্তাসংস্থা এজেন্স ফ্রান্স-প্রেস (এএফপি) জানিয়েছে, এই চুক্তির আওতায় ইতালি ও ইসরায়েল পারস্পরিকভাবে সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি গবেষণা বিনিময় করে থাকে।

ইতালির বার্তাসংস্থা আনসা-কে দেওয়া বক্তব্যে মেলোনি বলেন, “বর্তমান পরিস্থিতি বিবেচনায় সরকার ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির স্বয়ংক্রিয় নবায়ন বাতিল করেছে।”

বিশ্লেষকদের মতে, ফিলিস্তিনের গাজা উপত্যকা-তে চলমান সংঘাত এবং ইরান-এ ইসরায়েলের সামরিক পদক্ষেপের কারণে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ইসরায়েলের দূরত্ব বাড়ছে।

উল্লেখ্য, ইতালির আগে স্পেন-ও ইসরায়েলে যুদ্ধাস্ত্র সরবরাহ না করার সিদ্ধান্ত নিয়েছিল। এখন ইতালিও একই পথে হাঁটল।

সূত্র: এএফপি

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top