সোমবার, ৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

মমতার জরুরি বার্তা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৪ মে ২০২৬, ১৪:৪৪

সংগৃহীত

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভোট গণনায় ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এগিয়ে থাকার খবরে উদ্বেগের মধ্যে ফেসবুকে ভিডিও বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দলীয় প্রার্থী ও গণনাকারী এজেন্টদের গণনাকেন্দ্র না ছাড়ার আহ্বান জানিয়েছেন।

সোমবার (৪ মে) বাংলাদেশ সময় দুপুরে দেওয়া ওই বার্তায় তৃণমূল কংগ্রেস নেত্রী অভিযোগ করেন, ভোট গণনায় অনিয়ম হচ্ছে এবং পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তার দাবি, প্রথম কয়েকটি রাউন্ডে বিজেপির ফলাফল আগে প্রকাশ করা হচ্ছে, আর তৃণমূলের ফলাফল পরে দেখানো হচ্ছে।

তিনি আরও বলেন, প্রায় ১০০টির মতো কেন্দ্রে কয়েক রাউন্ড পর গণনা বন্ধ করে দেওয়া হয়েছে এবং কিছু স্থানে ইভিএম মেশিনে গরমিল পাওয়া গেছে। কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে দলীয় কার্যালয়ে হামলা ও দখলের অভিযোগও তোলেন তিনি।

নির্বাচন প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলে মমতা বলেন, নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে এবং রাজ্য পুলিশের ওপরও তাদের নিয়ন্ত্রণ রয়েছে।

তবে হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এখনও বহু আসনে তৃণমূল এগিয়ে আছে, যা প্রকাশ করা হচ্ছে না। শেষ পর্যন্ত তার দলই জয়ী হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সবশেষে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “ভয় পাবেন না, আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করবো।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top