‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযান স্থগিতের পর ট্রাম্পের মন্তব্য
আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ৬ মে ২০২৬, ১৩:০৯
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযান সাময়িকভাবে স্থগিত রাখার বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমঝোতা হয়েছে। তবে এ সময়ও ইরানের ওপর আরোপিত নৌ–অবরোধ পুরোপুরি বহাল থাকবে।
বুধবার (৬ মে) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
ট্রাম্প বলেন, উভয় পক্ষের সম্মতিতেই সাময়িকভাবে অভিযান স্থগিত করা হয়েছে, যাতে সম্ভাব্য শান্তিচুক্তি চূড়ান্ত ও স্বাক্ষরের সুযোগ তৈরি হয়। তবে অবরোধ আগের মতোই কঠোরভাবে কার্যকর থাকবে।
এদিকে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, হরমুজ প্রণালীতে আটকে পড়া বিভিন্ন দেশের জাহাজকে নিরাপদে বের করে নিতে গত সোমবার ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। তবে এটিকে যুদ্ধবিরতি লঙ্ঘন বলে অভিযোগ করে এর বিরুদ্ধে প্রতিরোধের ঘোষণা দেয় ইরান।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।