তামিলনাড়ুতে নির্বাচনী সাফল্যের পর শুভেচ্ছা জানানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ধন্যবাদ জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা ও রাজনৈতিক ব্যক্তিত্ব বিজয় থালাপতি।
বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে মোদিকে উদ্দেশ করে বিজয় লেখেন, জনগণের কল্যাণই আমাদের একমাত্র লক্ষ্য।
তিনি আরও বলেন, রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা রাজ্যের উন্নয়ন এবং তামিলনাড়ুর মানুষের কল্যাণে কাজ করতে চাই। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি কেন্দ্রীয় সরকারের সহযোগিতা প্রত্যাশা করেন।
এর আগে নির্বাচনী সাফল্যে বিজয় থালাপতিকে শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদি ও রাহুল গান্ধী।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।