মঙ্গলবার, ৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

মমতা ইস্যুতে উত্তাল পশ্চিমবঙ্গ রাজনীতি

মমতা ইস্যুতে উত্তাল পশ্চিমবঙ্গ রাজনীতিপরাজয়ের পরও ইস্তফা নয়?

আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ৫ মে ২০২৬, ১৮:০২

ছবি: সংগৃহীত

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বড় ধরনের পরাজয়ের মুখে পড়েছে তৃণমূল কংগ্রেস। এমনকি নিজের শক্ত ঘাঁটি ভবানীপুর কেন্দ্র থেকেও হেরে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ফল ঘোষণার পরও মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা না দেওয়ায় রাজ্যজুড়ে সৃষ্টি হয়েছে নজিরবিহীন বিতর্ক।

ভারতের রাজ্য রাজনীতিতে দীর্ঘদিনের প্রচলিত রীতি অনুযায়ী, নির্বাচনে হারলে মুখ্যমন্ত্রী দ্রুত পদত্যাগ করেন। ২০১১ সালে পরিবর্তনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় ফল ঘোষণার দিনই রাজভবনে গিয়ে ইস্তফা দেন। কিন্তু এবার সেই রীতি ভাঙলেন মমতা—এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।

পরাজয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, নির্বাচনে অনিয়ম হয়েছে এবং বহু আসন ‘চুরি’ করা হয়েছে। তার এই বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। জানা গেছে, তিনি আইনি লড়াইয়ের পথেও যেতে পারেন।

এদিন বিকেলে দলের শীর্ষ নেতা অবিশেষ ব্রনারর্জি এর সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে মমতার। সেখান থেকেই ইস্তফা বা ভবিষ্যৎ কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, ইস্তফা দেরি হওয়ায় রাজ্যপালের ভূমিকা নিয়েও আলোচনা শুরু হয়েছে। সংখ্যাগরিষ্ঠ দল সরকার গঠনের জন্য আমন্ত্রণ পাবে—এটাই নিয়ম। কিন্তু বর্তমান পরিস্থিতিতে রাজভবন কী পদক্ষেপ নেয়, সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top