শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২

ইবি সহকারী অধ্যাপক সাহিদা আখতার পেলেন ইউজিসি চেয়ারম্যানস পদক

ইবি প্রতিনিধি | প্রকাশিত: ৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:৫৮

ইবি সহকারী অধ্যাপক সাহিদা আখতার পেলেন ইউজিসি চেয়ারম্যানস পদক। ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন ও ভূমি প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সাহিদা আখতার একাডেমিক ও গবেষণার ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ ইউজিসি চেয়ারম্যানস পদকে ভূষিত হয়েছেন।

দেশের ৩৫টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৬০ জন শিক্ষকের মধ্যে তিনি এই গৌরবময় সম্মাননা অর্জন করেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকায় ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিং একাডেমি আয়োজিত চার মাসব্যাপী প্রফেশনাল ডেভেলপমেন্ট ট্রেনিং-এর প্রথম ব্যাচের সমাপনী অনুষ্ঠানে তাকে পদক প্রদান করা হয়। প্রশিক্ষণটি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর তত্ত্বাবধানে এবং বিশ্বব্যাংকের অর্থায়নে HEAT প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণকালীন সময়ে একাডেমিক মেরিট, গবেষণায় উৎকর্ষ, প্রশাসনিক দক্ষতা, নেতৃত্বগুণ, এক্সট্রা-কারিকুলার কার্যক্রম এবং শৃঙ্খলা ও আচরণবিধিতে সর্বোচ্চ মানদণ্ডে তার শ্রেষ্ঠত্ব স্বীকৃত হয়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top