অধ্যাপক মামুন আহমেদ নতুন ইউজিসি চেয়ারম্যান
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ১৯:২০
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মামুন আহমেদ আজ বুধবার আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিদায়ী চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ তার দায়িত্ব নতুন চেয়ারম্যানকে তুলে দেন।
এর আগে ১৬ মার্চ অধ্যাপক মামুন আহমেদকে চার বছরের জন্য এই পদে নিয়োগ দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের এই জ্যেষ্ঠ অধ্যাপক বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।
নতুন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণকালে ইউজিসির সদস্যবৃন্দ এবং সচিবসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।