মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

বাসার ছাদ থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি | প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬, ১৫:২৪

ছবি: সংগৃহীত

ময়মনসিংহ শহরে ছাদ থেকে পড়ে উম্মে হাবিবা রিজু নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ মার্চ) বিকেলে নিজ বাসার ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

নিহত হাবিবা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়–এর চলচ্চিত্র ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। মেধাবী এ শিক্ষার্থীর অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয়জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

জানা যায়, রিজু উক্ত বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছিলেন। তার স্বামী মো. রাশিদুল ইসলাম একজন প্রাণিচিকিৎসক। তাদের এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। তারা ময়মনসিংহ শহরের ওই বাসায় ভাড়া থাকতেন।

চলচ্চিত্র ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের বিভাগীয় প্রধান ড. জিল্লুর রহমান পল বলেন, আমাদের শিক্ষার্থী রিজুর অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। মহান আল্লাহ তাকে জান্নাত নসিব করুন।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top