জাবেরের ওপর হামলার প্রতিবাদে ইবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধ
মোসাদ্দেক হোসেন | প্রকাশিত: ৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:০২
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরসহ অন্য সদস্যদের ওপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এসময় তারা কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে হামলাকারীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।
বিস্তারিত:
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। শিক্ষার্থীরা ‘নতুন জালিমের বিরুদ্ধে ডাইরেক্ট একশন’, ‘পুলিশ লীগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’সহ বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে ইবি ছাত্রশিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি বলেন, “হাদি হত্যার ৫০তম দিন আজ। পুলিশ লীগের কিছু প্রেতাত্মা আজ আমার ভাইদের ওপর হামলা করেছে। জুলাই আন্দোলনে ২০০০ শিক্ষার্থী নিহত হলেও তা দমানো যায়নি। আজও গুলি করে দমানো যাবে না।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “জাবের, ঝুমা ও আম্মারের ওপর হামলার বিচার না হলে আমরা জুলাইয়ের মতো আন্দোলন গড়ে তুলবো।”
শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এস এম সুইট বলেন, “ইন্টেরিম সরকার আমাদের আকাঙ্ক্ষিত সংস্কার করতে ব্যর্থ হয়েছে। পুলিশ আগের মতোই আচরণ করছে। হাদি হত্যার বিচার না হলে তা আদায় করার পথ দেশের সাধারণ মানুষ জানে।”
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।