ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা পরীক্ষা স্থগিত
ক্যাম্পাস ডেস্ক | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:৩৪
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) নির্ধারিত সব অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত করা হয়েছে। একই সঙ্গে ওই দিন বিশ্ববিদ্যালয়ের ক্লাস কার্যক্রমও স্থগিত থাকবে।
শনিবার পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. হিমাদ্রি শেখর চক্রবর্তী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শিক্ষার্থীদের ভোটকেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরে সংশ্লিষ্ট বিভাগ বা ইনস্টিটিউটের প্রস্তাব অনুযায়ী ঘোষণা করা হবে। তবে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও ইনস্টিটিউটের পরীক্ষাগুলো পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।