পদত্যাগ করলেন ঢাবি উপাচার্য ড. নিয়াজ আহমদ খান
ক্যাম্পাস ডেস্ক | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:৫৮
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পদত্যাগ করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক একদিন আগে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
বিকেলে উপাচার্য কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের ঘোষণা দেন।
ড. নিয়াজ আহমদ খান বলেন, নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার যেন তাদের পরিকল্পনা অনুযায়ী প্রশাসনিক কাঠামো সাজাতে পারে, সে উদ্দেশ্যেই তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১০ আগস্ট তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল পদত্যাগ করেন। পরবর্তীতে ২৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।