হত্যার হুমকি পেলেন ঢাবি শিক্ষক মোনামী, ফাঁস করলেন একাধিক স্ক্রিনশট
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৭
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাকা বিশ্ববিদ্যালয়) শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি) হত্যার হুমকি পাওয়ার অভিযোগ তুলেছেন। বিভিন্ন মোবাইল নম্বর থেকে তাকে ফোন দিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি।
রোববার (১৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন মোনামি। পোস্টে তিনি একাধিক স্ক্রিনশট শেয়ার করেন, যেখানে দেখা যায় বিভিন্ন অপরিচিত নম্বর থেকে তাকে ধারাবাহিকভাবে কল করা হয়েছে।
পোস্টে তিনি লিখেছেন, ১৩ ফেব্রুয়ারির পর থেকে অসংখ্য মৃত্যুর হুমকি পাচ্ছেন এবং প্রকাশিত স্ক্রিনশট তার একটি অংশমাত্র।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান–কে মেনশন করে তিনি প্রশ্ন তোলেন, “এটা কি আপনাদের নারীবান্ধব এবং নিরাপদ বাংলাদেশ?”— যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা সৃষ্টি হয়েছে।
সবশেষে তিনি লেখেন, “সব মুসলমানকেই মৃত্যুর জন্য প্রস্তুত থাকা উচিত। আর আমি সেই ৩১ জুলাই ২০২৪ থেকেই প্রস্তুত আছি।”
উল্লেখ্য, এর আগেও নিজের ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেওয়া এবং অশালীন মন্তব্য করার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেছিলেন এই শিক্ষক।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।