জামায়াতকে ‘কিউট বিরোধী দল’ আখ্যা রাকসু জিএস আম্মারের

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:৪৪

সংগৃহীত

প্রধান বিরোধী দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর ভূমিকার তীব্র সমালোচনা করেছেন রাকসুর জিএস সালাহ উদ্দীন আম্মার। সোমবার (২৩ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি ব্যঙ্গাত্মক ভাষায় এ মন্তব্য করেন।

পোস্টে আম্মার লেখেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের ইতিহাসে সবচেয়ে কিউট বিরোধী দল! আমরা জেন-জি এমন বউ চাই। দিনে যা খুশি করব, রাতে ফুল নিয়ে হাজির হব, একটু রোমান্টিক হাসি—সব মাফ! সকাল হইলেই আবার আগের কাজ শুরু। বউ চুপ থাকবে… কথা বললেই ডিভোর্সের ভয়!”

তিনি আরও লেখেন, বর্তমান রাজনীতিও যেন ‘কিউট মডেলে’ চলছে। তার ভাষায়, “ক্ষমতাসীন দল হরতাল ডাকছে আর বিরোধী দল নতুন বউয়ের মতো—জামাইয়ের সঙ্গে বেয়াদবি করতে চাইতেছে না!”

দেশের রাজনৈতিক বাস্তবতা নিয়ে আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, “কী আজব এক দেশে জন্ম নিলাম! এখানে ভূমিকা উল্টে যায়, দায়িত্ব উল্টে যায়, কিন্তু নাটক বন্ধ হয় না।”

পোস্টের শেষাংশে উপহাসের সুরে তিনি লেখেন, “যাইহোক, এগুলো কেন বলতেছি জানেন? জামায়াতে ইসলামীর মতো আমার একটা পাত্রী লাগবে। আমি এমন পাত্রীর সন্ধানে আছি। সারাদিন বাইরে বাইরে থাকমু, বিরোধী দলের কোনো চাপ থাকবে না। সন্ধানে থাকলে জানাবেন প্লিজ।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top