এশিয়া কাপে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
ইবি প্রতিনিধি | প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ২২:৩১
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস আয়োজিত এক ইফতার মাহফিলে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে মন্তব্য করতে গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি শাখার আহ্বায়ক এস এম সুইট বলেছেন, 'বিপদ কাটলেই মনে হয় মানুষ বিএনপি হয়ে যায়।'
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠন, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ইবি শাখা।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন খেলাফত ছাত্র মজলিস ইবি শাখার সভাপতি সাদেক আহমেদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আব্দুল আজিজ এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক শাহরিয়ার আলম।
এছাড়া অনুষ্ঠানে ইবি সাংবাদিক সমিতি, রিপোর্টার্স ইউনিটি ও প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি, ইসলামী ছাত্র আন্দোলন ইবি শাখার সাধারণ সম্পাদক নিয়ামতুল্লাহ ফায়সালসহ বিভিন্ন ছাত্র সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি শাখার আহ্বায়ক এস এম সুইট বলেন, “ইফতারের সময় রাজনৈতিক কথা বলা এড়িয়ে চলা উচিত, তবে বর্তমান ক্ষমতাসীনদের চরিত্র দেখলে আমার কাছে মনে হয়, বিপদ কাটলেই মানুষ বিএনপি হয়ে যায়। আপনারা দেখেছেন সাম্প্রতিক সময়ে সারা বাংলাদেশে কীভাবে ঘটনাগুলো ঘটছে।”
তিনি আরও বলেন, “আমরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ে একটি সুন্দর পরিবেশ বিরাজ করছে। কেউ যদি এই পরিবেশ নষ্ট করার চেষ্টা করে, তবে আমাদের ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করতে হবে। কোনো ব্যক্তি বা একক ছাত্র সংগঠনের জন্য নয়, আমাদের শুধুমাত্র ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বার্থে একসাথে লড়াই করতে হবে।”
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।