রবিবার, ১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

লালমনিরহাটে ১৫ বিজিবির অভিযানে ভারতীয় ৯৮ বোতল ইস্কাফ সিরাপ জব্দ

লালমনিরহাট প্রতিনিধি | প্রকাশিত: ১ মার্চ ২০২৬, ১৬:১৬

ছবি: সংগৃহীত

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ৯৮ বোতল ইস্কাফ সিরাপ জব্দ করেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে মাদক চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে অনন্তপুর বিওপির একটি বিশেষ টহলদল অভিযান চালায়। রাত ১০টার দিকে নাগরাজ এলাকায় টহলরত অবস্থায় সন্দেহজনক কয়েকজন ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে বিজিবি সদস্যরা ধাওয়া করেন। এ সময় চোরাকারবারীরা তাদের বহনকৃত মালামাল ফেলে দ্রুত সীমান্ত অতিক্রম করে ভারত অভ্যন্তরে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল তল্লাশি করে ভারতীয় ইস্কাফ সিরাপের ৯৮ বোতল জব্দ করা হয়। জব্দকৃত সিরাপের আনুমানিক সিজার মূল্য ৩৯ হাজার ২০০ টাকা বলে জানায় বিজিবি।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সীমান্তবর্তী স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

এ ঘটনায় জড়িত চোরাকারবারীদের শনাক্তে তথ্য সংগ্রহপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top