বগুড়ায় তারেক রহমানের জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ১৮:৪৩
বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত জনসভায় যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে তিনি মঞ্চে পৌঁছালে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকেরা করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান। তিনি হাত নেড়ে অভিবাদনের জবাব দেন।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বগুড়ায় এটিই তারেক রহমান-এর প্রথম জনসভা। এর আগে গত ২৯ জানুয়ারি একই মাঠে একটি নির্বাচনি সমাবেশে অংশ নিয়েছিলেন তিনি।
তার পৈতৃক এলাকা বগুড়ায় আগমন উপলক্ষে এই জনসভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জেলা শাখা। দুপুর থেকেই বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন। বিকেল ৩টার মধ্যেই মাঠটি জনসমুদ্রে পরিণত হয়। শুধু মাঠই নয়, আশপাশের সড়কগুলোতেও অবস্থান নেন বিপুলসংখ্যক মানুষ।
এর আগে গাবতলীর বাগবাড়িতে অবস্থিত পৈতৃক ভিটা ‘জিয়াবাড়ি’তে কিছু সময় অবস্থান করে জনসভাস্থলে আসেন তারেক রহমান।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।