সোমবার, ২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২

সাতক্ষীরায় বিএনপি কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন

সাতক্ষীরা প্রতিনিধি | প্রকাশিত: ২ মার্চ ২০২৬, ১৪:৪৭

ছবি: সংগৃহীত

সাতক্ষীরার তালা উপজেলায় ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার রাত একটার দিকে উপজেলার রাইচমিল মোড় এলাকায় নগরঘাটা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে।

নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মহব্বত আলী সরদার অভিযোগ করেন, রাতের আঁধারে দুর্বৃত্তরা কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে কার্যালয়ে থাকা আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়। স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর স্থানীয় নেতারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ এম লুৎফর কবির জানান, আগুনে কয়েকটি চেয়ার পুড়ে গেছে। ঘটনাস্থল থেকে একটি খালি পেট্রোলের বোতল উদ্ধার করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top